1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১২, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণের মামলায় ইমন (১৯) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইমন উপজেলার চরকাওনা গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পাশ্ববর্তী হোসেনপুর উপজেলায় একটি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে ইমন। ওই দিনই মেয়ের বাবা বাদী হয়ে ইমনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন। সর্বশেষ আসামী পলাতক থাকা অবস্থায় এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া থানার এসআই শাহীনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চরকাওনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, আসামীকে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে প্রদীপ সভাপতি, আসাদ সম্পাদক

পাকুন্দিয়ায় ছয় জুয়ারি গ্রেফতার

কমলনগরে বানবাসী ১৬শ’কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ

“মাদকের বিরুদ্ধে তরুণ সমাজ” শীর্ষক সেমিনার আয়োজন করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি

“মাদকের বিরুদ্ধে তরুণ সমাজ” শীর্ষক সেমিনার আয়োজন করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি

উপ-সম্পাদকীয়: লক্ষ্মীপুর জেলার তরুণরা কী চাই?

পত্নীতলায় জাতীয় আদিবাসী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ৪

আসম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

আসম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ