২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:২৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামীসহ ৬ জুয়ারি আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১০, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

মো. জাকির হোসেন. হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামীসহ ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে (০৫জুলাই) উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে সাজা প্রাপ্ত আসামী আবু রায়হান (৪৫) কে গ্রেপ্তার করে এএসআই মঞ্জুরুল ইসলাম ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে। তিনি হলিমা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। আসামী সিআর মোকদ্দমা নং-৫২(১)২০২০তে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক নিরোধ আইনে আট মাসের সশ্রম কারাদন্ড সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ছিলেন বলে পুলিশ জানায়।

অপরদিকে একই দিনে গভীর রাতে হোসেনপুর থানাধীন উত্তর কুড়িমারা গ্রামের জনৈক আলমগীর হোসেনের বসতঘরে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার নগদ টাকা ও সরঞ্জামাদিসহ এসআই সুশান্ত চন্দ্র সরকার, এসআই মো. শাহীন মিয়া, এসআই মজিবুর রহমান, এসআই শফিউল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামীরা হলো উত্তর কুড়িমারা গ্রামের মৃত জৈনুদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন(৬৫),চন্দু মিয়ার ছেলে মো. মকবুল হোসেন(৩৮), মৃত আ. হাইয়ের ছেলে মাজহারুল ইসলাম(৩২), মো. রহমত আলীর ছেলে মো. কুদরত আলী( ৪০), মো. অহেদ আলীর ছেলে মো. নুরুল হক ও পাকুন্দিয়া উপজেলার কাউলীকান্দা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. হোসেন আলী।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান টিটু জানান, আসামীদের বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

মেয়েকে উদ্ধার করতে গেলে মাকে পিটিয়ে জখম

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

“ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি” প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের পিটুনিতে অফিস সহকারী আহত

জয়ে শেষ ম্যাচ রাঙাতে মরিয়া টাইগাররা

কমলনগরে ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

দৌলতখানে মায়ের পিঠুনিতে সন্তানের মৃত্যু’র অভিযোগ

পাকুন্দিয়ার বিএনপি নেতা মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রামগতি-কমলনগরের মসজিদে-মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া