১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৫৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি পৌর আলেকজান্ডার বাজারে অগ্নিকান্ডে ১৮ দোকান ভস্মীভূত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৭, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌর আলেকজান্ডার বাজারে অগ্নিকান্ডে ১৮ দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আরেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি সামছুল বাহার খন্দকার জানান, গভীর রাতে আগুন লেগে বাজারের ৩য় গলির এক পাশের হাওলদার স্টোর নামের মুদি দোকান, বিসমিল্লাহ স্টোর, বিক্রমপুর ক্রোকারিজ, বুট মুড়ির দোকান, হাওলাদার মোবাইল শপ, কাজলের দধি দোকান সহ অন্যপাশের ভাই ভাই ঘড়ি বিতান, গার্মেন্টস দোকান মায়ের আচল, বিসমিল্লাহ, ফ্যাশন হাউজ, রিংকু বস্ত্রালয়, পোষাক বাড়ী ও মা বস্ত্রালয় পুড়ে যায়। আগুনে পুড়ে দোকানের মালামাল সহ প্রায় ৪ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

রামগতি ফায়র সার্ভিস স্টেশন অফিসার খোকন পাটওয়ারী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রায় ১৮টি দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি নিরূপণে কাজ করছি।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে উপজেলা প্রশাসন সহ ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লাহ আমাদের বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করেছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জেলা প্রশাসকের মতবিনিময়

হোসেনপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

হোসেনপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় চরপলাশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত

কুলিয়ারচরে অবৈধ সেচ পাম্প মালিকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আলোকিত পাঠাগারের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেল ২১০জন মেধাবী শিক্ষার্থী

রামগতির বিএনপি’র পদ বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

রামগতিতে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা: প্রধান আসামি গ্রেপ্তার