৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৩৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সুবর্ণচরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

দিদারুল আলম, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর কাছের মানুষ ছিলেন এই ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। কিন্তু কেউ প্রতিবাদ করলে তার বড় ভাই জামশেদ তাদেরকে হুমকি দিয়ে থামিয়ে দিতেন তাই কেউ ভয়ে প্রতিবাদ করতে সাহস পেতেন না। খোঁজ নিয়ে জানা যায় স্কুলের জন্য বরাদ্দকৃত, স্কুলের আসবাব পত্র (যেমন চেয়ার টেবিল, সিলিং ফ্যান পানি তোলার পাম্প, পানির ট্যাংক) নিয়ে বাসায় ব্যবহার করেন। স্কুলের দুটো দরজা খুলে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছেন।

সবচেয়ে স্পর্শ কাতর হচ্ছে এই শিক্ষক একজন নারী কেলেংকারি এছাড়াও তার বিরুদ্ধে তার সহকর্মী হামিদুর রহমান আজাদের মেয়ে হত্যার প্রধান আসামি করে ২০১৮সালে থানায় একটি মামলা হয় কিন্তু তৎকালীন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশে সেই মামলা আর আলোর মুখ দেখেনি। ভিকটিমকে ভয় দেখিয়ে মামলা তুলে নেন এবং ঐ শিক্ষককে চাকরিচ্যুত করেন।

সে আওয়ামী লীগ সরকারের দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে যোগ্য শিক্ষককে অবমূল্যায়ন করে প্রধান শিক্ষকের পদ ভাগিয়ে নেন। ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের ৪ জনকে স্কুলে চাকরি দেন। এমনকি মতাদর্শের ছাত্ররা সভা সমাবেশে গেলে তাদের লিস্ট করতেন প্রধান শিক্ষক দিদারুল আলম এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

এলাকাবাসী জানান সে এত অপকর্ম করেও কিভাবে একটি স্কুলের প্রধান শিক্ষক থাকেন। এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসারকে বলেন তাকে দ্রুত অপসারণ করার জন্য অনুরোধ করছি।

এবিষয়ে জানতে প্রধান শিক্ষক দিদারুল আলমকে মুঠো ফোনে কল দিলে জানান আমার বিরুদ্ধে অভিযোগ গুলো অসত্য, মিথ্যা বানোয়াট।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

রামগতিতে রাব্বানীয়া মাদ্রাসাকে হারিয়েছে বিবিরহাট রশিদিয়া স্কুল

উপ-সম্পাদকীয়: চাঁদের হাসি ফুটে উঠুক সমানতালে

বঙ্গবন্ধুর লোক বললেই আপ্যায়নে দ্বিধা নেই, নৌকা প্রেমিক মোনায়েম খা

রামগঞ্জে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

রামগতিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

পাকুন্দিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

হোসেনপুরে মাদক মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার