২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:১৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

আরএমপি’র কমিশনার-সহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারসহ ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) তুলে দেন। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়।

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা-এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

এছাড়াও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন আরএমপি’র ৬ জন-সহ ৪৮৮ জন কর্মকর্তা ও সদস্য। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

রামগতি পৌরসভায় টাংকি আছে পানি নাই

করিমগঞ্জে কর্ণেল (অব:) ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের পাখীদের মাঝে এসপি মাহফুজ্জামান আশরাফ

কমলনগরে নৌকাকে জেতাতে শৃঙ্খলা বাহিনী গঠনের নির্দেশ

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

উপ-সম্পাদকীয়: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর কৃতজ্ঞতা জ্ঞাপন

কমলনগরে খাল দখলমুক্তকরণ ও খননের দাবীতে মানববন্ধন

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত