১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৬, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎

‎বুধবার (২৫ মার্চ ২০২৬ইং) বিকেল ৩ ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সভায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এর পরিচালনায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।‎

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সম্পাদক জসিম উদ্দিন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শামসুল আলম শারেক।

‎এসময় উপস্থিত ছিলেন সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মো. শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।‎

‎মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় বক্তব্য রাখতে গিয়ে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিক হলো জনগণের সেবক। সমাজের অসংগতি তুলে ধরে সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সর্বদা জনগণের কল্যাণে সচেষ্ট থাকতে হবে।

‎সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন গ্রেপ্তার

কিশোরগঞ্জে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক দেহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলায় বাগান তছনছ ও লুটপাট

বিদ্যালয়ের জমি অধিগ্রহণের টাকা ফেরত না দিতে নানা ষড়যন্ত্র দাতার

২৪ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “রামগতি উৎসব”—২০২৬

শিক্ষার ফেরিওয়ালা রোকন স্যারকে প্রাক্তন ছাত্র-ছাত্রীর সংবর্ধনা

ছয় বছর ধরে বিছানায় পিঠ ঠেকাননি নান্দাইলের নুরুল আমিন

কিশোরগঞ্জে ডা. এস কে এম নাজমুল হাসান সহযোগী অধ্যাপক (হেপাটোলজি) হিসেবে পদোন্নতি

রামগতিতে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল