২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:১৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত (ধানের শীষ) প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানকে পূর্ণসমর্থন দেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী (ট্রাক) রেদওয়ান উল্লাহ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ২০২৬) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদ।

এসময় রেদওয়ান উল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের দলকে পূর্ণ সমর্থন দেন গণঅধিকার পরিষদ। সেই আলোকে আগামী নির্বাচনে ইনসাফের বাংলাদেশ গড়তে লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।

এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপি’র সাথে যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ট্রাক প্রতিকের প্রার্থী রেদওয়ান উল্লাহ ধানের শীষ প্রতিকে পূর্ণ সমর্থন দিয়েছেন। এবং আগামীর ইনসাফ, ন্যায় ও জুলাই আন্দোলনের শহীদদের বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদের সাথে বিএনপির কাজ করবে ইনশাআল্লাহ এমন প্রত্যাশা করছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্লাহ, সাবেক বিএনপি’র আহবায়ক মাওলানা মাহে আলম, বিএনপি’র সভাপতি মো. জামাল উদ্দীন, নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপি’র সদস্য প্রফেসর নুরুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এড. নুর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট সোলায়মানসহ প্রমুখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে খরা তাপদাহে পুড়ছে আমন ধানের বীজতলা

কিশোরগঞ্জে নদী-হাওড় রক্ষায় গণশুনানী

লক্ষ্মীপুরে শীতবস্ত্র নিয়ে রাতে অসহায়দের বাড়িতে সাংবাদিক জয়

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

রামগতিতে এমপি আবদুল্লাহ’র সাথে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

পত্নীতলায় প্রধানমন্ত্রীর কর্তৃক গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

পাকুন্দিয়ায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে সুপারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রাবির ভর্তি পরীক্ষায় হবে যেসব নির্দেশনা

পাকুন্দিয়া আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর শুভ উদ্বোধন

পাকুন্দিয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত