২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:১৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউরের মতবিনিময়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি ও জামাতের চলমান নৈরাজ্য এর প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন মত বিনিময় সভা করেছেন।

মঙ্গলবার রাত ৯টায় আড়াইবাড়িয়ার পৈতিক বাড়তে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি একেএম মোহাম্মদ আলী, দৈনিক ভোরের কাগজের মো. জাকির হোসেন, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার আশরাফ আহম্মেদ, দৈনিক যুগান্তরের মশিউর রহমান সুমন, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রদীপ কুমার সরকার, দৈনিক কালবেলা পত্রিকার উজ্জল কুমার সরকার, দৈনিক যায়যায় দিনের রাজু আহম্মেদ, দৈনিক জনকন্ঠের এসএম তারেক নেওয়াজ, দৈনিক মানবজমিনের মিসবাহ উদ্দিন মানিক, সাপ্তাহিক অগ্রগামীর তাশারফ শাহী, দৈনিক আজকের ময়মনসিংহ প্রতিনিধি ফরিদ উদ্দিন আহমেদ, দৈনিক আমাদের সময় পত্রিকার মো. খাইরুল ইসলাম প্রমুখ।

কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ২৮ অক্টোবরে বিএনপির নৈরাজ্যে সাংবাদিক ও পুলিশ নিহতের দু:খ প্রকাশ করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে পাঁচ বছর ধরে কাজ করে আসার সুবাদে হোসেনপুর-কিশোরগঞ্জ সদরের অসহায় জনগণের পাশে থেকে কাজ করে ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেন। সে সুবাধে জনগণের সেবার মাধ্যমে যে আনন্দ পেয়েছেন সেগুলো থেকে সেবার মনোভার আরো অনুপ্রাণিত করছে।

তিনি আরো বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ থাকাকালীন তাঁর মনোনয়ন চূড়ান্ত হলেও মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি সরে আসেন। এবার তিনি আশা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবেন। আর যদি মনোনয়ন নাও দেন; তবু মাননীয় প্রধানমন্ত্রী যাকেই দলীয় মনোনয়ন দিবেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে উন্নয়নের লক্ষ্যে তার পক্ষেই নৌকার হয়ে কাজ করবেন।

এ সময় তিনি এও বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম মারা যাওয়ার পর থেকে এ এলাকার জনগণের ভাগ্যের পরিবর্তনে কোন কাজ করা হয়নি। যে জন্য এ এলাকার জনগণ পরিবর্তন চায়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির সড়ক দূর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

কুলিয়ারচর ইউপি নির্বাচনে নৌকার পাশে নেই আওয়ামী লীগ!

মান্দারীতে ভাই ভাই এগ্রোতে ৪০ টি কোরবানির গরু প্রস্তুত

রামগতিতে ঘুর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুর রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন ও মিউজিয়াম স্থাপন

উপকূলে সাকার ফিসে সয়লাব হুমকিতে দেশীয় প্রজাতির মাছ

কুলিয়ারচরে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

রামগতিতে “আ. লীগের কাউন্সিলর তালিকায় বিএনপি’র ২৪ নেতা” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হোসেনপুরে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ প্রতিবাদ করায় মারধোর: বৃদ্ধাসহ আহত ৪জন

বহিরাগত সন্ত্রাসীদের মহড়া; রামগঞ্জ পৌর মেয়র ও নির্বাহী কর্মকর্তা মুখোমুখি