ঢাকা | বঙ্গাব্দ

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 159
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন : কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।


সোমবার (১২ অক্টোবর ২০২৬ইং) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয় ।


উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং এ আসনের এমপি প্রার্থী এআর হাফিজ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার মো. সোহেল রানা, নিকেশ মজুমদার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোছাইন, জামায়াত নেতা আকতার হোসেন মিলন, মিজানুর রহমান মান্না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা নির্মাণ শ্রমিক সভাপতি ডা. ইউছুফ প্রমুখ।


এসময় প্রতিটি ওয়ার্ডে রোগীদের মাঝে সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ এবং হাসপাতালে চারপাশে মশার উপদ্রব নিয়ন্ত্রনে ব্লিচিং পাউডার এবং স্প্রে ছিটানো হয়।


‎পরে জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ। তাই জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে সবার আগে এগিয়ে আসে। তিনি ‎আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের দেশ ব্যাপী এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।


‎হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০শর্যার এ স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন ১৫০ থেকে ১৭৫ জন রোগী ভর্তি থাকে। বর্তমানে ভর্তিকৃত রোগীদের মধ্যে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
রামগতিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠি

রামগতিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠি