ঢাকা | বঙ্গাব্দ

রায়পুরে দিনব্যাপী “আন্তঃহাউস বিজ্ঞান” মেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 153
রায়পুরে দিনব্যাপী “আন্তঃহাউস বিজ্ঞান” মেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : রায়পুরে দিনব্যাপী “আন্তঃহাউস বিজ্ঞান” মেলা অনুষ্ঠিত

জাকির হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬ইং) রায়পুরের কে এফ এস সি শিশুকাননে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো ‘আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

 

মেলার শুভ উদ্বোধন করেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।

 

কে এফ এস সি শিশুকাননের প্রধান শিক্ষক সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, কাজী হাছানুজ্জামান-অজি উল্যাহ মাদ্রাসার মুহতামিম মো. ফারুক হোসাইন। এছাড়াও কে এফ এস সি শিশুকাননের একাডেমিক কো-অর্ডিনেটর কাউছার হোসেন সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মেলায় বিভিন্ন হাউসের অধীনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫'শতাধিক শিক্ষার্থী পরিবেশবান্ধব প্রযুক্তি, সৌরশক্তি, বৃষ্টির পানি সংরক্ষণ, নিরাপদ ট্রাফিক ব্যবস্থা ও দৈনন্দিন বিজ্ঞানের নানা চমকপ্রদ প্রায় ৬'শ প্রজেক্ট প্রদর্শন করে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

 

কে এফ এস সি শিশুকাননের প্রধান শিক্ষক সফিউল আলম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী ও গবেষক। পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতেই আমাদের এ আয়োজন। শৈশব থেকেই তাদের ভেতরে প্রশ্ন করার মানসিকতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে বড় ভূমিকা রাখতে পারবে।”


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামগতিতে ২০ হাজার প্রাণহানির সেই ভয়াল ১২ নভেম্বর ১৯৭০

রামগতিতে ২০ হাজার প্রাণহানির সেই ভয়াল ১২ নভেম্বর ১৯৭০