ঢাকা | বঙ্গাব্দ

আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 88
আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ছবির ক্যাপশন : আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

জাকির হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।


শনিবার (২১ নভেম্বর ২০২৬ইং) রায়পুরে গুহা কনভেনশন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল বাশার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইজাজ হোসেন রোমান ড্রাগ এন্ড কেমিস্ট মালিক সমিতির সভাপতি এবং রায়পুর বাজার হাসপাতাল মালিক সমিতির ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তাঁরা শিক্ষার গুরুত্ব, মেধা ও মননশীলতার বিকাশ এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে উৎসাহ প্রদান করেন। শিক্ষার্থীদের এমন অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদ। আমেনা আকবর ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।


শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদ বলেন করনা কালীন সময় ও দুর্যোগকালীন সময়ে আমরা সকলের পাশে ছিলাম এছাড়াও আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র সহকারে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের কে আমরা সহযোগিতা করে থাকি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামগতির মেয়ে আরিশা ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহনে

রামগতির মেয়ে আরিশা ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহনে