ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 69
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন : লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিছিলটি শহরের হাসপাতাল রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ আবারও ফ্যাসিবাদী আচরণ করছে। বাংলাদেশের ১৮ কোটি জনগণ এই নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশে দেখতে চায় না। তারা বলেন, ভালো আছেন, ভালো থাকেন; বেশি বাড়াবাড়ি করবেন না। অন্যথায় রাজপথের রাজনীতির মাধ্যমেই আপনাদের মোকাবিলা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে ইসলাম গ্রহণ করে সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক

লক্ষ্মীপুরে ইসলাম গ্রহণ করে সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক