মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সড়ক অব্যবস্থাপনা, ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বুধবার (১১ নভেম্বর ২০২৬ইং) সকালে জেলা কালেক্টবর ভবন প্রাঙ্গণে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন সিসিএস ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করে। পরে তারা একই দাবীতে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের ঝুমুর এলাকা কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে।
অবরোধের কারণে সড়কের ২ পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিসিএস জেলা শাখার সভাপতি আবুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সহসভাপতি আবদুল আজিম, বায়েজীদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলন জেলা শাখার আহবায়ক মো: তুষার, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান প্রমূখ।
বক্তারা বলেন, গত সোমবার লক্ষ্মীপুরের চরচামিতা এলাকায় আনন্দ পরিবহন বাস উল্টো গিয়ে ৩ নিহত এবং ৩০ জন আহত হয়। একই দিন জেলার পৃথক পৃথক স্থানে আরও ২ জনসহ জেলায় মোট ৫ নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়। সড়কে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এসব ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাই। পরে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল ইসলামসহ পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে।
Md Rassel Patwary