মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিছিলটি শহরের হাসপাতাল রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ আবারও ফ্যাসিবাদী আচরণ করছে। বাংলাদেশের ১৮ কোটি জনগণ এই নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশে দেখতে চায় না। তারা বলেন, ভালো আছেন, ভালো থাকেন; বেশি বাড়াবাড়ি করবেন না। অন্যথায় রাজপথের রাজনীতির মাধ্যমেই আপনাদের মোকাবিলা করা হবে।
Md Rassel Patwary