১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:৩৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৫, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দিনব্যাপী কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এ আয়োজন ঘিরে জনস্রোত তৈরি হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশ নেন। মাঠ ভরে ওঠে দোয়ার সুরে। “আমিন, আমিন” ধ্বনিতে মুহূর্তেই ঈদগাহ ময়দান এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

আয়োজকদের মতে, দেশজুড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে প্রার্থনার ঢেউ তৈরি হয়েছে—কিশোরগঞ্জের এই মাহফিল ছিল তারই এক প্রাণবন্ত প্রতিফলন। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসরায়িল মিঞা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে ১৩ মামলার আসামীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামগতিতে চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

রামগতিতে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

পাকুন্দিয়ায় বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

রামগতি উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কুলিয়ারচরে বাংলাদেশ ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

কুলিয়ারচরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি

রামগতিতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ