৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে বাংলাদেশ ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৬ আসনের ভৈরব-কুলিয়ারচরের সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেছেন, ছাত্রলীগকে নিয়ে সম্পূর্ণ নতুন ধরনের রাজনীতির প্রচলন করতে চাই, নতুন ধরনের রাজনীতির সুচনা করতে চাই।

তিনি বুধবার (৩০ নভেম্বর, ২০২২ খ্রিঃ) রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

পাপন বলেন, এটার জন্য ছাত্রলীগকে আমার বড়ই প্রয়োজন। শুধু ছাত্রলীগ হলেই হবে না, আদর্শে বিশ্বাসী হতে হবে, ভালো মানুষ হতে হবে। যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যারা স্বার্থের জন্য কোনো রাজনীতি করবে না। এই ধরণের ভালো কিছু ছেলে আমার দরকার।

তিনি বলেন, পুরাতন যারা আছেন তাদেরকে আমরা ডিসটার্ব করবো না। ২২ বছর ধরে কমিটি নাই তারপরওতো আপনাদের জন্য এটা (সভা) হয়েছে। আপনাদের বিরক্ত করবো না কিন্তু সম্পূর্ণ নতুন ধরণের একটা রাজনীতির প্রচলন আমি করতে চাই ভৈরব-কুলিয়ারচরে।

পাপন আরও বলেন, ক্ষমতায় গেলাম, না গেলাম বড় কথা না। এদেশের মানুষের পাশে থাকবো, গরীব মানুষের পাশে থাকবো, দেশকে ভালোবাসবো। কোনো ষড়যন্ত্রকারী, লোভী ব্যক্তিদের সাথে আমরা আর নাই। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের নামতে হবে এবং এটার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ছাত্রলীগ, নতুন প্রজন্ম।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার মোল্লা সুমনের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান।

এসময় আরো উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূরে আলম, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, সাবেক ছাত্রলীগ নেতা ছাত্র সংঘটক হাবিবুল্লাহ কামাল, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যানবৃন্দ, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সুশান্ত ভৌমিক, ওয়ালিদ আহমেদ রবিন, লুৎফর রহমান ইমন ও মুবাশ্বির আলম দিহান।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে নিখোঁজ বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

উপ-সম্পাদকীয়: সোনার বাংলাদেশ এগিয়ে যাবে তরুনদের নেতৃত্বে

প্রধানমন্ত্রী থাকবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে… এমপি আফজাল

কিশোরগঞ্জে ভাইবোনের দ্বন্দ্বের কারণে সাধারণ ভোটাররা দ্বিধায় পড়ে গেছে—জাপা প্রার্থী ডা. আব্দুল হাই

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জে এনসিপি’র অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

রামগতিতে এলজিইডির তিন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

পত্নীতলায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী

অষ্টগ্রামে দূর্গাপূজা উপলক্ষ্যে ২৩ মেট্রিক টন জিআর (চাল)’র ডিও বিতরণ