৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:২৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জাতীয় সংসদের হুইপ হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৩, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

সোমবার (২ মার্চ ২০২৬ইং) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩ (১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ সদস্যগণকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করলেন।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন আলহাজ মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রফিকুল ইসলাম (১০১ খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (২২৩ শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (২৭৭ লক্ষ্মীপুর-৪)।

প্রসঙ্গত; এ বি এম আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি’র দায়িত্বে ছিলেন। কেন্দ্রীয় বিএনপি’র সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সর্বশেষ - রামগতি উপজেলা