1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গণতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পদসভায় নিজান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গণতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে। সবাই সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হয়ে নিজে ভোট দিতে হবে এবং অন্যদের ভোট দেওয়া পরিবেশ ঠিক রাখতে কাজ করতে হবে।‎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ধানেরশীর্ষ প্রতিকের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান পথসভায় এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব-পরিকল্পনা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। ১ লক্ষ ৪৫ হাজার মা-বোনের সঙ্গে উঠান বৈঠক করেছি। জুলাই আগস্টের শহীদেরা, ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে যে অধিকার আদায় করে দিয়ে গেছেন, আজকে আমরা কথা বলতে পারছি, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। আমরা যারা আন্দোলন-সংগ্রাম করেছি, আজকে নির্বাচনে আমরাই প্রতিযোগীতা করছি, তাহলে ব্যালট কাটার প্রশ্ন উঠে কেন, জোর জবরের প্রশ্ন উঠে কেন, জাল ভোটের প্রশ্ন উঠে কেন, জোর করে এমপি হওয়ার প্রশ্ন উঠে কেন, এই ভয় কেন থাকবে? বাংলাদেশের মানুষ মনে করেন জমিতে চাষাবাদ শেষ, ফসল রোপণ শেষ এখন ফসল ঘরে নেওয়ার সময় এসেছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র রুখে সবাই ঐক্যবদ্ধভাবে ধানেরশীর্ষের বিজয় নিয়ে ঘরে ঢুকতে হবে।

‎রবিবার (৮ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে উপজেলা তোরাবগঞ্জ, করইতোলা, চর লরেন্স, হাজিরহাটসহ উপজেলা প্রত্যেক ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল দেখা দিয়েছে এই পথ সভায়।

‎এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি সদস্য আ ন ম মনজুর মোরশেদ, বৃহত্তম রামগতি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল, কমলনগর উপজলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ উপজেলা ও সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

কমলনগরে ওমর আনসারী (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নান্দাইল হাইওয়ে থানার ব্যাপক কর্মসূচী

রামগতিতে চাঁদার দাবীতে শ্রমিককে পিটিয়ে জখম

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময়

আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরী মনির আবেদন

কমলনগরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ’র নির্বাচনী ইশতেহার

পাকুন্দিয়ায় ১৯ দিন পর লুণ্ঠিত মামলার তিন আসামী গ্রেপ্তার

কমলনগর গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা