২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:০৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জুতার দামদর নিয়ে কুলিয়ারচরে সংঘর্ষে একজন নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৩০, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কুলয়ারচর পৌরশহরের তাঁতাঁরকান্দি এলাকার মনির হোসেনের দোকানে শনিবার সন্ধ্যায় জুতা কিনতে যান রবিন নামে এক যুবক। দোকানি দাম হাকেন ৭০০ টাকা। ৪০০ টাকা বলেন রবিন। রবিনের বাড়ি পৌর শহরের পূর্ব গাইলকাটা মহল্লায়। এক পর্যায়ে দামদর নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই খবর পৌঁছে যায় উভয় বাড়ির লোকজনের কাছে। পরে পূর্ব গাইলকাটা ও তাঁতাঁরকান্দি এলাকার লোকজন দা, বল্লম ও লাঠি নিয়ে একে অপরের বিপক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিন দিন ধরে থেমে থেমে চলা সংঘর্ষে আজ সোমবার বিকালে এক ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তির নাম সুজন মিয়া (৫০)। তিনি পূর্ব গাইলকাটা মহল্লার মৃত ইশাদ মিয়ার ছেলে।

এই ঘটনায় এখন পর্যন্ত চারটি বাস, ১ টি ইছার মাথা (বালুর গাড়ি), ১৫টি দোকান ও কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ১২ জন। পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে আটক করে।

স্থানীয়রা জানায়, রবিন বয়সে কিশোর। মনির বয়সে যুবক। ৭০০ টাকার জুতা ৪০০ বলায় মনির ও রবিনের মধ্যে কথা কাটাকাটি হয়ে মারামারি হয়। রাত ৮ টার দিকে উভয় পক্ষের কয়েকশত মানুষ সংঘর্ষে অংশ নেয়। বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েকটি দোকান ভাঙচুর হয়। রোববার সন্ধ্যায় এলাকায় দুই পক্ষকে নিয়ে সালিশ হয় বাজার কমিটির। সালিশে সভাপতিত্ব করেন কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল। সালিশের শেষ পর্যায়ে ফের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে উত্তেজনা ছড়ায়। পরে সালিশ শেষ হবার আগেই দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। রোববার সন্ধ্যার পরের সংঘর্ষ রাত ১১ টা পর্যন্ত চলে। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনেন।

ওই দিনও কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (৩০ মে, ২০২২ খ্রিঃ) সকাল এগারোটার পর থেকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সুজন পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেবার আগেই সুজনের মৃত্যু হয়।

কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাকা গুলি ছুড়া হয়েছে এবং পাচঁজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ পোস্টমর্টেমের জন্য জেলায় পাঠানো হয়েছে। পরবর্তী সংহিতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

হোসেনপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় যুবক খুন

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে ব্রাকের ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

রামগতিতে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্সের রোড শো অনুষ্ঠিত

রামগঞ্জে অবাদ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সাংবাদিক সম্মেলন

কমলনগরে শস্যদানা দিয়ে মানচিত্র

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়া হলো না হাসান ও হোসাইনের