৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:২২ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে নবনির্বাচিত সাংসদ ড. এম ওসমান ফারুক’কে ফুলেল তোড়া দিয়ে বরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুককে তাড়াইল উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন ফুলেল তোড়া দিয়ে বরণ করেছেন।

এসময় ড. ওসমান ফারুক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার জন্য দিন-রাত এক করে সর্বস্তরের মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। আপনাদের পরিশ্রমের ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আজ আমি দ্বিতীয়বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সকলকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করে তিনি আরও বলেন, যে কোনো বিষয়ে যে কোনো সময় আমাকে আপনাদের পাশে পাবেন।

এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সহ-সভাপতি আবদুল হাই, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সদস্য শফিকুল ইসলাম দানু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অপু ও রাকিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের সমর্থিত তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভুঁইয়া আসাদ, রহিছ মোল্লা সহ অনেকেই।

প্রসঙ্গত; সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের ড. এম ওসমান ফারুকের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল ডা. জেহাদ খান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে জামায়াতের কর্মী সমাবেশ

কুলিয়ারচর-ভৈরবের দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ১০

সৌদিআরবে হোসেনপুরের প্রবাসী আতাউর রহমান চুন্নুর মৃত্যু

লক্ষ্মীপুর জেলা শহরের হাটসহ বিভিন্ন উপজেলায় শেষ মুহুর্তে পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে

নোয়াখালীতে কাজী ফার্মের বিরুদ্ধে পরিবেশ ও শব্দ দূষণের অভিযোগ

হোসেনপুরে বাজার মনিটরিং ও যানযট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

কমলনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

পাকুন্দিয়ার পুটিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলন ৫০০ মানুষ

রামগতিতে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের কাতারে ২৫তম হবে বাংলাদেশ -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক