১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:৫৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১১, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “ আগামী প্রজন্মকে সক্ষম করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে সিপিপির ব্যবস্থাপনায় পৌর ৫নং ওয়ার্ড মধ্য চর আবদুল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি নোয়াখালী জোন উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সিপিপি রামগতি উপজেলা টিম লিডার মাঈন উদ্দিন খোকন, সিপিপি নেয়াখালী জোন কর্মকর্তা মো. বাবুল সরকার, সিপিপি কমলনগর কর্মকর্তা মো. দিদার হোসেন।

শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে রামগতি পৌরসভার ১নং ও ৭নং ইউনিটের ৪০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত