১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:১২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির মেঘনা নদীতে ২২ দিন মাছ ধরা বন্ধ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৩, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

এ নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর মধ্যরাত থেকে কার্যকর হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন চলবে। মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে নদী থেকে যে কোন ধরনের সামুদ্রিক মাছ আহরণ, পরিবহন, মজুদ, সংরক্ষণ, বাজারজাতকরণ, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আইন কার্যকরে জেলেদের সচেতন করার জন্য উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে, হাট বাজারে এবং মাছ ঘাট সমূহে প্রচার, প্রচারনা, মাইকিং, পোষ্টারিংসহ নানান ধরনের প্রচার প্রচারনা করা হয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে জেলেদের নিয়ে করা হয়েছে সচেতনতামূলক সভা।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে। এ সময় জেলেদের ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা করা হবে। মৎস্য আহরণ নিষিদ্ধের এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে। আইন কার্যকরে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ বাহিনী, কোষ্টগার্ড, নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে। এ ছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মেঘনা পাড়ের জেলেরা জানায়, দেশের সম্পদ সুরক্ষায় এবং রুপালী ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেয়া পদক্ষেপের সাথে একমত পোষন করে আমরা মাছ ধরা বন্ধ রেখেছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে উচ্ছেদ নোটিশের প্রতিবাদে দোকান মালিকদের মানববন্ধন

খালি গায়ে নারীদের সাতাঁরের অনুমোদন!

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালিত

কুলিয়ারচরে সিএনজি’র চাকা ফেটে ট্রাকের নিচে চালকের মৃত্যু আহত ৪

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন

রামগতির বর্ষিয়ান রাজনৈতিক অধ্যাপক আনোয়ার হোসেন না ফেরার দেশে

অষ্টগ্রাম হাওরের মাটি পাচার; গ্রেফতার ৫: মালামাল জব্দ

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের মাঝে ঘর উপহার

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার যন্ত্রপাতি বিতরণ