২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:২২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে মেঘনায় নৌকাডুবি ৩ দিন পর বাবার লাশ উদ্ধার ছেলে নিখোঁজ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১০, ২০২১ ১২:২০ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মাছ শিকারের সময় নৌকাডুবিতে নিখোঁজের তিন দিন পর বাবার লাশ উদ্ধার হয়েছে। তবে তার ছেলের সন্ধান এখনও মেলেনি।

মঙ্গলবার সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হন।

নিহত বাবার নাম মো. নুরুজ্জামান (৫০) ও নিখোঁজ ছেলের নাম নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

স্বজনরা জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে জেলেরা ফোন দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ লাশ উদ্ধার করে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, শনিবার রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয়জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে ফিরলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না।

ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

কমলনগরে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. নুরুল আমিন রাজুর মতবিনিময় সভা

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেলের মনোনয়ন ফরম ক্রয়

রামগতিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

পাকুন্দিয়া সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

দেড় যুগ পর রামগতি উপজেলা আ’লীগের সম্মেলন

কমলনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে পারিবারিক বিরোধে কেটে ফেলা রাস্তা মেরামত করে দিলেন এএসআই ইউসুফ

কমলনগরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

রামগঞ্জে যে কারণে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হলো ৬শত পরিবার