১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দোয়া ও পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৫, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রদলের উদ্যাগে এসএসসি ও দাখিল সমমান পরিক্ষার্থীদের জন্য দোয়া ও পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬ইং) সকাল ১০ ঘটিকায় আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রামগতি পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহেদ আলী পটু।

বিশেষ অতিথি উপস্থিত রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ পারভেজ খানে এর সঞ্চলনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, আজাদ উদ্দিন ডলার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স, সদস্য সচিব মো. ওমানের হোসেনসহ প্রমূখ।

অনুষ্ঠানে ২০২৬ ইং সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অংশ গ্রহন ও সাফল্য কামনায় দোয়া ও পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত