২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৫৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে এসএসসি-১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী ও রজত জয়ন্তী উদযাপিত হয়েছে।

শুক্রবার জেলার উবাই পার্কে রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। ৯৮ ব্যাচের হাজারো শিক্ষার্থী মিলনমেলায় অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগ দেয় শিক্ষার্থীরা।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আসা লাভলী জানান, বন্ধুদের নিয়ে বহুদিন পর একসাথে আনন্দ উপভোগ করছি।আবার সেই স্কুল জীবনের স্মৃতি ফিরে পেয়েছি। ডা: রুমকি জানান ব্যক্তিগত জীবনে শত ব্যস্ততা থাকার পরেও ২৫ বছর পর সব বন্ধুবান্ধব এক হতে পেরেছি অনেক আনন্দ লাগছে।

দুবাই থেকে অনুষ্ঠানে আসা সোহেল তালুকদার বলেন, সব বন্ধুবান্ধব চাইলেই এক হতে পারি না বহুদিন পর এমন আয়োজন আমাদের পুরনো স্কুল জীবনে নিয়ে গেছে। সবার সাথে দেখা আড্ডার মাধ্যমে সুন্দর সময় উপভোগ করছি।

আয়োজকের দায়িত্বে থাকা ফয়জুল ইসলাম পিংকু জানান সবাই একসাথে হওয়ার সুযোগ হয় না এইজন্য ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে সকল বন্ধুবান্ধবদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। হাজারো শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে।

দিনভর নানান খেলাধুলা, আড্ডা শেষে সন্ধ্যায় কণ্ঠশিল্পী কণা ও কৌতুক অভিনেতা আবু হেনা রনির মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রজত জয়ন্তী উদযাপন শেষ হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস ফোরামের ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

রামগতিতে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদী কর্মসূচী

কমলনগরে চর লরেঞ্চ বাজারে একাধিক চুরির ঘটনায় বাজার কমিটির সংবাদ সম্মেলন

পত্নীতলায় উপজেলা আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রামগতিতে বঙ্গবন্ধুর আশ্রয়নের পুরাতন ঘরের টিন কাঠ লুট

কমলনগরে বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কখনো ডিজিএফআইয়ের মেজর, কখনো হাইকোর্টের ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া প্রতারক মুক্তা আটক

রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত