1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৭, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃভূমিতে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের কাটাবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিমের সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ইনভেস্টর (মালদ্বীপ) ও এইচআর ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা মো. হাদি ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট শাহ মো. আশরাফ উদ্দিন দুলাল এবং ফাউন্ডেশনের ইনস্ট্রাক্টর মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন দুবাইপ্রবাসী নয়ন ভূঁইয়া, সৌদিপ্রবাসী ফারুক, দুবাইপ্রবাসী সোহেল রানা এবং দুবাইপ্রবাসী আশরাফুল আলমসহ অন্যান্যরা।

বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে ১৫ জন রেমিট্যান্স যোদ্ধাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

কমলনগরে মাওলানা আবুল খায়ের জামায়াতের আমির নির্বাচিত

ইটনায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত

পাকুন্দিয়া হাসপাতালে বিভিন্ন পদে কাজের দক্ষতার উপর পুরষ্কার বিতরণ

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকি পালিত

নান্দাইলের মুশুলী ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চেয়ে শোডাউন

অষ্টগ্রামে শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান

কমলনগরে ধ্বসে পড়েছে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের তিনটি গার্ডার

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ