1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১২, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিন মোড়লের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। তিনি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম জানান, আজ রবিবার সকাল ৭ টার দিকে শ্রীপুরের বরমি থেকে মরদেহটি উদ্ধারের খবর পেয়েছেন তিনি। মৃতের স্বজনরা সেখানে গিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন মোড়ল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে নদের তীরে নৌকাটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু দুদিন অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি।

রবিবার সকালে শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে ইসলামীই অর্থপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী — অধ্যাপক ডা. জেহাদ খান

রামগতিতে কিশোর গ্যাংয়ের ত্রাসের রাজত্ব

চট্টগ্রাম থেকে যেভাবে উদ্ধার হলো রামগঞ্জের গৃহবধু মোহনা

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

কুলিয়ারচরে অটোরিকশার চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

নোয়াখালীতে আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৬, ১৪৪ ধারা জারি

হোসেনপুরে পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামীসহ ৬ জুয়ারি আটক

নান্দাইলে এডভোকেট আবদুল হাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পিয়ারাপুর-ভবানীগঞ্জ মহাসড়কে বসছে মাছের হাট ও সবজির বাজার

পাকুন্দিয়ায় মাসব্যাপী সার্কাস ও পল্লী বাণিজ্য মেলার উদ্বোধন