১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৪২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৫, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬ইং) বর্ণাঢ্য র‌্যালীটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০১ আসনের সাংসদ মাজহারুল ইসলাম এমপি, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক রমজান আলী, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যগণ।

পরে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত