৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৪৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে স্টেশন মাস্টারের ওপর জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৪, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

মো. মেহবুব আলম মনি, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রেলওয়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।

রবিবার (০৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

এর আগে, গতকাল শনিবার (০২ নভেম্বর) সকাল ১১টার দিকে স্টেশনে প্রবেশ করে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। এ ট্রেনে চরে ভৈরব থেকে কিশোরগঞ্জ আসেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার খলিলুর রহমানের স্ত্রী স্কুল শিক্ষিকা উম্মুল সায়েকা দিতি। ট্রেন স্টেশনে প্রবেশ করলে স্ত্রীকে ট্রেনের কামরা থেকে নামাতে যান কর্তব্যরত স্টেশন মাস্টার খলিলুর রহমান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা ৭ থেকে ৮ যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা খলিলুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে ছিনিয়ে নেন মানিব্যাগ ও স্ত্রীর গলার সোনার চেইন। পরে স্ত্রীর চিৎকারে পুলিশ ও আশপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমানকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এছাড়া হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে এমপি আনোয়ার খানের শীতবস্ত্র বিতরণ

রামগতিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

রামগতিতে বাংলা বর্ষবরণ বৈশাখী উৎসবের প্রস্তুতি সভা

বাজিতপুরে রিপোর্টার্স ক্লাবের প্রভাত ফেরী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রামগতিতে পৌর নাগরিকদের মাঝে নারী নেত্রী ঝুমর ঈদ উপহার

তৃণমূলে ভোটের আয়োজন সততা-দক্ষতায় প্রশংসায় ভাসছেন বিএনপি’র ৩ নেতা

রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা

কমলনগর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান

নান্দাইলে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাড়াইল ও ইটনা উপজেলার সংযোগ কাঠের ব্রীজ দেখতে ভিড় করছে দর্শনার্থীরা