১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:২৫ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধমূলক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৫, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদের আয়োজনে নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) দুপুরে রামদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “নারী নির্যাতন ও ইভটিজিং কেবল সামাজিক ব্যাধিই নয়, এটি একটি গুরুতর অপরাধ। এসব প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি।” এছাড়া ইভটিজিংয়ের কুফল, আইনি প্রতিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।

রামদী ইউনিয়ন পরিষদের সদস্য মাইনুল কবির এর সঞ্চালনায় সেমিনারে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, রামদী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিন, সাংবাদিক হারুন চৌধুরী, আগরপুর জিসি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক আবু বাক্কার ছিদ্দিক, প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামজাদ হোসেন শামীম ও আউয়াল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিমসহ জিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।

বক্তারা শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি অভিভাবকদের ভূমিকার ওপর জোর দেন। তারা বলেন এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। সেমিনারে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নারীসমাজ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্তৃক আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

অষ্টগ্রামে ‘জার্নার অব কান্ট্রি’ নামে নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন

কমলনগরে চর কাদিরা ইউপি জামায়াতের ইফতার মাহফিল

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র থেকে যুবলীগ নেতার অবৈধ ভাবে বালু উত্তোলনের মহৌৎসব

কাপ্তাই-চন্দ্রঘোনা দুই থানা পরিদর্শণে—রাঙামাটি পুলিশ সুপার

রামগতিতে ইলেকট্রিকেল হাউজওয়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

কমলনগরের সাংবাদিক রিয়াজের মা আর নেই

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

কমলনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত