৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:০২ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে অনন্যা পরিবহন বাসের ধাক্কায় নিহত ২

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৯, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অনন্যা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট ২০২৬ ইং) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সেলিম (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।অন্যজন হল বর্ষাগাতি গ্রামের মাহাতাবের ছেলে উজ্জল (২৫)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে অনন্যা পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পাকুন্দিয়া থানার বরাটিয়া চৌরাস্তা বাজারের পাশে আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে বাসটি ধাক্কা দেয়। এ সময় ট্রাক্টরের পাশে থাকা সাইকেল আরোহী রেনু মিয়াকে বাসটি চাপা দেয়। এরপর বাসটি বরাটিয়া বাজারে মো. মাসুদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধাক্কা দেয়। অটোরিকশাটি বাসের ধাক্কায় প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে সেলিম ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহত তিন চারজনকে স্থানীয়রা দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান পুলিশ।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান

কমলনগরে সাংবাদিক পুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

তাড়াইলে তালজাঙ্গা যুব সমাজের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কমলনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান শাহিদা

নান্দাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

তাড়াইলে প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপন

কিশোরগঞ্জ-৩ স্বতন্ত্র প্রার্থী নাসিমুল হকের মোটরসাইকেল শোভাযাত্রা

কমলনগরে বন্যার্তদের এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নগদ অর্থ সহায়তা প্রদান

হোসেনপুরে আগুনে ভষ্মিভূত ২টি ঘর: ১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি