১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন আর নেই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরের চাপায় লাশ হয়ে হাসপাতালে ফিরলো মোটরসাইকেল আরোহী কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন (২৮)।

রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড হইতে কুলিয়ারচর সদরে প্রবেশ পথে কামালিয়াকান্দি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নাল আবেদীন (২৮), কটিয়াদি উপজেলার লোহাঝুড়ি ইউনিয়নের ঝিড়ার পাড় গ্রামের মৃত চাঁন মিয়া’র ছেলে। সে সদ্যবিবাহিত। তামান্না আক্তার নামে তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

স্থানীয়, স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে তার শশুর বাড়ি কটিয়াদি হইতে মোটরসাইকেল যোগে কর্মস্থল কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে যাওয়ার পথে বাজরা হইতে কুলিয়ারচর সড়কের কামালিয়াকান্দি এলাকায় আসলে বাজরাগামী একটি বালুবাহী লরি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন। ঘটনার সাথে সাথেই লরি ট্রাক্টরসহ পালিয়ে যায় ঘাতক চালক। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে আসেন থানা পুলিশ।

এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত জয়নাল আবেদীন এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিসংখ্যানবিদ ছিলেন। প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বুকের ডান পাশ দিয়ে গাড়ির চাকা যাওয়ার বিষয়টি জানান তিনি। তবে ময়না তদন্তের রিপোর্টে পুরো তথ্য জানা যাবে।

এবিষয়ে কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক লরিট্রাক্টর ও চালককে আটক করা যায়নি। তবে তাদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহত কর্মচারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদরে পাঠানো হয়েছে। নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত সরকারি কর্মচারীর খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জ্হোরা।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান দিদার কর্তৃক ৬০ টি মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত, আহত ২

পাকুন্দিয়ায় অটোরিক্সা-মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

কমলনগরে গৃহবধূকে মারধরের অভিযোগ

কুলিয়ারচরে হুইল চেয়ার, শুকনো খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান

নান্দাইলে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৩জন আহত

সেতুর কাজ ফেলে ঠিকাদার উধাও; চরম দুর্ভোগে হাজারো যাত্রী

রামগতিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা