৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:২৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৬, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আমি জানি, আপনাদের কত কষ্ট করতে হয়েছে, এ নৌকার জন্য, বঙ্গবন্ধুর জন্য ও আওয়ামী লীগের জন্য বলেছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার দুপুরে জেলার কুলিয়ারচর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, আজকে সম্মেলন হচ্ছে, অনেকদিন পরে হচ্ছে, তারপরও সাংগঠনিক কাঠামো না থাকলে অনেকেরই স্বীকৃতি হয়না। আপনারা অনেক কাজ করেছেন, অনেক কষ্ট ভোগ করেছেন। কিন্তু কেউ স্বীকৃতি পাননি। আজকে এ কমিটির মাধ্যমে আপনাদেরকে সাংগঠনিকভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে, যাতে করে আপনারা অবশ্যই সংগঠনের প্রক্রিয়া ও গতানুগতিক ভালো কাজ করতে পারেন। এবং ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আজকে অত্যন্ত শুভদিন। দীর্ঘ ৫৩ বছর পর মহিলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে এ উপজেলায়। তিনি বলেন, সংগঠন ছাড়াই এ কুলিয়ারচর উপজেলার মহিলাগণ কেউ ঘরে চুপ করে বসে ছিলেন না, ওনারা সব সময় আমার আব্বা-আম্মার পাশে ছিলেন। কাজেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দিলারা বেগম আছমা’র সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মিণী রোকসানা হাসান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মেহেরনিগার হোসেন তন্ময়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মুর্শিদ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিনসহ ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর এবং উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত মহিলাগণ, কুলিয়ারচর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।

অনুষ্ঠান শেষে কুলিয়ারচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক লিপি আক্তার ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শিউলী আক্তার, সাধারণ সম্পাদক হিসেবে নার্গিস আক্তারের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় শোক সমাবেশ

রামগতিতে দূর্বৃত্ত আক্রান্ত পুজারীর হাসপাতাল ত্যাগের আগেই আসামীর জামিন

কমলনগরে শফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

কটিয়াদীতে ৩৩তম লক্ষটাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফানাইল খেলা অনুষ্ঠিত

কটিয়াদীতে ৩৩তম লক্ষটাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফানাইল খেলা অনুষ্ঠিত

নান্দাইলে গরুবোঝাই গাড়ি পুকুরে, ৬ গরুর মৃত্যু

রামগতিতে মহাপ্রভূ সেবাশ্রমে দূর্ধর্ষ চুরি

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কমলনগরে জেএসডি নেতার পরিবারকে আর্থিক সহায়তা

কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত