২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:২২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচী পালনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর ২০২৫ইং) সকালে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও সমবায় দপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী পরিষদ প্রাঙ্গণ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল হাসান, রামগতি ইউসিসিএ লি: সভাপতি হাসান মাহমুদ শাপলা, এসডিএফ ক্লাস্টার অফিসার মুনিরা পারভিন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, রামগতি পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক খন্দকার দিদারুল ইসলাম কমিশনার, সাংবাদিক রেজাউল হকসহ প্রমূখ।

সমবায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা রাখেন রামগতি চিংড়ি সমিতির সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, চর সেকান্দর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানমালায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কয়েকশত সাধারন সমবায়ীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

তাড়াইলে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামগতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির দুর্গা মন্দির পরিদর্শন

লক্ষ্মীপুরে হাউজ ওয়ারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ

নান্দাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত

কিশোরগঞ্জে মৎস ডিপ্লোমাধারীদের ৫ দফা দাবীতে মানববন্ধন

পাকুন্দিয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

পাকুন্দিয়ায় ২৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রামগতিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

রামগতিতে অবৈধ বালু ব্যবসায়ীদের দাপটে বন্ধ হচ্ছে স্কুল-কলেজ-মসজিদ-ডাকঘর