১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৫১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভার ও যাত্রী নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৫, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর, কিশোরগঞ্জ, প্রতিনিধি: ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে কুলিয়ারচর উপজেলায় মালবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি’র ড্রাইভার ও মহিলা যাত্রীসহ ৪ জন আহতদের মধ্যে ড্রাইভার ও যাত্রী নিহত হয়েছে।

নিহত সিএনজি ড্রাইভার মো. সৌরভ মিয়া (২০), কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মাসুম ভূইয়ার ছোট ছেলে। নিহত যাত্রী একই ইউনিয়নের চর কামালপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. রবিন মিয়া (২৫)।

শুক্রবার (১৫ এপ্রিল ২০২২ খ্রিঃ) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাত আনুমানিক সাড়ে বারোটায় সিএনজি ড্রাইভার ও সকাল সাড়ে এগারোটায় সিএনজি যাত্রী নিহত হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল ২০২২) সন্ধ্যা ইফতার মুহুর্র্তে কুলিয়ারচর উপজেলার মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে তারাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ইফতার সময়ে ভৈরবগামী একটি সিএনজি (কিশোরগঞ্জ-থ ১১-১২২১) ও কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক ( ঢাকা মেট্রো-ন ২১-২৭৬১) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি ড্রাইভার ও সিএনজিতে থাকা ১ জন মহিলা যাত্রী এবং ২ জন পুরুষ যাত্রী আহত হয়। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

এতে সিএনজি’র ড্রাইভার ও ১ জন পুরুষ যাত্রীকে আশঙ্কা জনক অবস্থার ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

অপরদিকে ১ জন মহিলা যাত্রী ও ১ পুরুষ যাত্রী আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল ও কলেজে চিকিৎসাধীন ছিলো। কিন্তু তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে জানা গেছে মহিলার বাড়ি পার্শ্ববর্তী পিরোজপুর এলাকায় ও ১ জন পুরুষ যাত্রীর বাড়ি কিশোরগঞ্জ এলাকায়।

এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার সার্জন মাহাবুভ হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। আর ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা