৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:০৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৪, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ

মো. নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে একাধিক বার চুরির ঘটনায় ব্যবসায়িরা মানববন্ধন করেছে। রোববার সকালে উপজেলার চরলরেন্স বাজারের সাধারণ ব্যবসায়িরা এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় বাজারের সকল ব্যবসায়িরা ২ ঘন্টা দোকান পাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ব্যবসায়ী কামাল হোসেন, মিলন লস্কর, মো. ইউসুফ, সিয়াম ও মহিন প্রমুখ।

‎জানা যায়, কমলনগরে চুরির ঘটনা অহরহ ঘটছে। গত রমজান মাসের শেষদিকে একটি গার্মেন্টসের দোকান চুরি হয়। সেই ঘটনার মামলা হলে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে আবারো দু’টি দোকান চুরি হয়েছে। এতে বার বার চুরির ঘটনায় ব্যবসায়িরা আতঙ্কিত হয়ে পড়েন।

‎মানববন্ধনে ব্যবসায়িরা বলেন, চর লরেন্স বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪বছর আগে। নতুন কোন কমিটি না থাকায় বাজারে বাড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-। এছাড়াও ব্যবসায়িরা আরো জানান, বাজারে প্রায় ৮’শ দোকান ঘর ও ব্যবাসায়ী রয়েছে। অথচ বাজার পাহাদার মাত্র দু’জন। এ দুই জন পাহারাদার দিয়ে গোটা বাজার পাহারায় আনা সম্ভব নয়। তাই দ্রুত বাজার পরিচালনা কমিটির নির্বাচন চান ব্যবসায়িরা।

‎মানববন্ধন চলাকালে কমলনগর থানার এসআই সাফায়েত হোসেন বয়বসায়িদের উদ্দেশ্য বলেন, বাজার চুরির বিষয়টি উপজেলা প্রশাসন নজরে আছে । এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।

‎এবিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, ওসিসহ আমরা দ্রুত ব্যবসায়িদের সাথে বসে আইনি পদক্ষেপ নিব।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

সৌদিআরবে হোসেনপুরের প্রবাসী আতাউর রহমান চুন্নুর মৃত্যু

পাকুন্দিয়ায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন মোহাম্মদ শামসুদ্দীন

পাকুন্দিয়া আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর শুভ উদ্বোধন

হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি

রামগতিতে মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত

কমলনগরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার

কমলনগরে ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ৫ জনের মনোনয়ন বাতিল

পাকুন্দিয়ায় ওয়ার্ড স্বাস্থ্য সহকারীর যৌন উত্তেজনা মুহূর্তের নগ্ন ছবি ভাইরাল

নান্দাইলে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চর পোড়াগাছা ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত