২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:০৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে অসহায়ের জমিতে জোরপূর্বক পাটিবাঁধ, সংঘর্ষের আশংকা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১০, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

মো ওমর খান সানি , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের মর্তুজ আলী খান ওরফে মহাজন মিয়ার বন্নী নদীর তীরবর্তী ৯৫ শতাংশ জমিতে একই গ্রামের কাজল মিয়া সহ আরও অনেকেই জোরপূর্বক ও বেআইনিভাবে পাটিবাঁধ দিয়ে রেখেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মর্তুজ আলী খান ওরফে মহাজন মিয়া এলাকায় অসহায় হওয়ায় প্রতিপক্ষের লোকজন তার জমিতে জোরপূর্বক পাটিবাঁধ দিয়ে রেখেছে।

মহাজন মিয়ার সাথে কাজল মিয়া, ফরিদ মিয়া, আনিছ মিয়া, হাদিছ মিয়া, ময়না মিয়া, জুয়েল মিয়া, সোনা মিয়া, মজনু মিয়া ও লিচু মিয়াদের পূর্ব থেকেই জমি-জমা ও ফিসারীকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমল গ্রহনকারী আদালত কিশোরগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন মহাজন মিয়া। মামলা নং- ২২৬/২৫। সেই মামলার প্রেক্ষিতে বিবাদীগণ হাজিরা দিতে গেলে কোর্ট থেকে তারা জামিন নিয়ে আসেন। বিবাদীগণ জামিনে বের হয়ে চলতি মাসের ১ তারিখে মহাজন মিয়ার বসত বাড়ীতে অনধিকার জোরপূর্বক প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে তাকে ও তার পরিবারের লোকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার বসতঘর ভাংচুর করে।

প্রতিপক্ষ আনিছ মিয়া ও জুয়েল মিয়া বলেন, আমরা ইসহাক চৌধুরীর জমিটি দুই বছরের জন্য টাকা দিয়ে নিয়েছি। আর সেই জমিতেই পাটিবাঁধ দিয়ে রেখেছি। মর্তুজ আলী খান ওরফে মহাজন মিয়ার দাবি হল সে ইসহাক চৌধুরীর কাছ থেকে জমি ক্রয় করছে। যদি তিনি তার কাছ থেকে জমি ক্রয় করে থাকেন তাহলে আমাদের কাছ থেকে ইসহাক চৌধুরী টাকা নিল কেন। মহাজন মিয়ার বুঝাপড়া থাকলে ইসহাক চৌধুরীর সাথে বুঝুক। আমাদের সাথে ঝামেলা করার কি আছে।

মর্তুজ আলী খান ওরফে মহাজন মিয়া ইসহাক চৌধুরীর কাছ থেকে কোনো জমি ক্রয় করেন নাই দাবি করে তিনি বলেন, ধলা মৌজায় আরএস দাগের ২৩৫৫, ২৩৫৮, ২৩৬১, ২৩৬০, ২৩৬৪ মোট ৫১ শতাংশ এবং আরএস ২৩৬২ ও ২৩৬৩ দাগের মোট ৪৪ শতাংশ জমিতে কাজল মিয়া, ফরিদ মিয়া, আনিছ মিয়া, হাদিছ মিয়া, ময়না মিয়া, জুয়েল মিয়া, সোনা মিয়া, মজনু মিয়া ও লিচু মিয়ারা জোরপূর্বকভাবে বাইনাপাটি দিয়ে রেখেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অষ্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিল

বাজিতপুরে এমপি ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর লোক বললেই আপ্যায়নে দ্বিধা নেই, নৌকা প্রেমিক মোনায়েম খা

দেড় যুগ পর রামগতি উপজেলা আ’লীগের সম্মেলন

বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে প্রেস কনফারেন্স: “এটা স্বপ্ন নয়, শপথ”—ড. রাস বিহারী ঘোষ

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কমলনগরে আ’ লীগ সম্পাদকের কাছে মনোনয়ন বানিজ্যের টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী

টাকার অভাবে থেমে গেছে মেধাবী শিক্ষার্থী মেহেদী চিকিৎসা

রায়পুরের বিভিন্ন ইউনিয়নে বহিরাগতদের মহড়া : ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ঈদে পর্যটকদের পদচারণায় মুখরিত কাপ্তাই