৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:১৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৮১টি পরিবার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৬, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নওগাঁর পত্নীতলায় জমিসহ ঘর পেল ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার বেলা ১১টায় সারাদেশের ন্যায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের হাতে চাবি হস্তান্তরের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্ধোধনের পর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের সভাপতিত্বে ঈদ উপহার হিসেবে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে জমি ও ঘর নাই এমন পরিবারকে দুই শতক খাস জমি ও গৃহ প্রদান পূর্বক কার্যক্রমের অংশ হিসাবে ১ম ও ২য় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে পত্নীতলা উপজেলার ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, পিআইও আবু সোয়েব খান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, উপকারভোগীগণ, সুধীজন প্রমুখ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসী হামলায় পাঁচজন গুরুতর আহত

পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা

কমলনগরে সাংবাদিক পুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি বেন্টু সম্পাদক মিজান

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ জেলের মৃত্যু

রামগঞ্জে ৫ম শ্রেনীর ছাত্রকে পিটিয়ে আহত

পাকুন্দিয়ায় ৬০ মেহগনি গাছ কেটে ধ্বংস

পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে দীন ভিশন সেন্টারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউরের মতবিনিময়

কমলনগরে দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় শোক সমাবেশ