৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:০০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৭, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৩ জুন সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের দাড়পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত নূরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে সোহাগ নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নূরুল ইসলামের পরিবারের সাথে পাশের বাড়ির একই গোষ্ঠীর রেনু মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩ জুন সকালে বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নূরুল ইসলাম গুরুতর আহত হন।

ঘটনার পর স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষের রেনু মিয়া এবং তার তিন ছেলে সোহাগ, নাদিম ও নাঈমসহ সাতজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

এব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ও নিহতের ঘটনায় মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সোহাগ নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত