২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৫২ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে গাছ ফেলে অবরোধ কর্মসূচী পালনের ঘটনায় সাংবাদিকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর-২০২৫) রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. খুরশীদ আলম বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। তিনি পৌর সদরের হাপানিয়া গ্রামের মো. নুরুল আমিনের ছেলে। এ মামলায় আরো ৫০ থেকে ৬০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় প্রধান আসামি হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা সদস্য ও আওয়াম ীলীগ নেতা মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম আকন্দ, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নরুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. এখলাছ উদ্দীন, চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন, আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মঞ্জরুল হক মঞ্জুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসঙ্গঠনের ৩৯জন নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ১টার দিকে খুরশীদ আলম কিশোরগঞ্জ থেকে সিএনজি যোগে পাকুন্দিয়ায় তাঁর নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে শ্রীরামদি এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে যন্ত্র দিয়ে গাছ কেটে রাস্তার ওপর ফেলে অবরোধ সৃষ্টি করে উপজেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এসময় মহাসড়কে গাছ ও লাকড়ি জ¦ালিয়ে বিক্ষোভসহ নানা ধরনের স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এজাহারে আরো বলা হয় তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার উদ্দেশ্যে এসব কর্মকান্ড চালান। শুধু তাই নয়, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য তারা ঘটনাটির ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি তিনি মুঠোফোনে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন বলেন, মামলার আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে তামাক নিয়ন্ত্রণ সেলের প্রশিক্ষণ

নোয়াখালীতে দস্যুদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১ জেলের মৃত্যু

রামগতিতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত মুয়াজ্জিন গ্রেফতার

কারাগারের ভেতরে আওয়ামী লীগের সাবেক এমপি এনামুলকে পিটুনি

কমলনগরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন বাংলাদেশ মসজিদ মিশন

কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

রামগতিতে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের মতবিনিময়

রামগতিতে শহীদ পরিবারের পাশে এনসিপি নেতারা

কুলিয়ারচরে প্রধান শিক্ষকগণের আইসিটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত