৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ভাইসহ বোনের মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৪, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় বড় বোনের বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ভাইসহ বোন নিহত।

নিহতরা হলেন ১. শোভা বেগম (৬০) নিহত মুর্শিদ মিয়ার বড় বোন। তিনি উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দীন ভূইয়ার স্ত্রী। ২. মুর্র্শিদ মিয়া (৫৫) পিতা মৃত আবু মিয়া, তিনি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলা পৌর সদর মথুরাপুর মহল্লার বাসিন্দা।

বুধবার (২৪ আগস্ট, ২০২২) বিকাল আনুমানিক সাড়ে তিনটায় কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায় বড় বোন শোভা বেগমের স্বামীর বাড়িতে কাঠমিস্ত্রি মুর্শিদ মিয়া ঘর মেরামতের কাজ করতে আসেন। কাজ করার এক পর্যায়ে কাঠমিস্ত্রি ভাই ও বোন মিলে একটি টিনের নতুন বেড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ-রকম তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার

কমলনগরে নববধূ শ্বশুর বাড়ি নিয়ে গেলেন ২শ’ বই, গড়তে চান বউ-শ্বাশুড়ি লাইব্রেরি

নান্দাইলে আবাসন প্রকল্পের বেহাল দশা ॥ উন্নয়ন ও সংস্কারের দাবী

পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মাদক প্রতিরোধ ও ইভটিজিং বিরোধী সভা

কমলনগরে শফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

করিমগঞ্জে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ইটনায় মানববন্ধন

সুবর্ণচরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

রামগতিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত