১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:০০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে দেশীয় অস্র সহ আটক-১

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ইব্রাহিম (৩৫) নামের এক লোককে দেশীয় তৈরি এলজি সহ আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১১সেপ্টেম্বর) গভীর রাতে চর পোড়াগাছা ইউনিয়নের নতুন বাজার এলাকার আহাম্মদ উল্যাহ ভূইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশর্^বর্তী গ্রামের ইব্রাহিমের নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেশীয় অস্র নিয়ে ঘরে ঘুমাচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

ভূক্তভোগীর স্ত্রী নাছিমা আক্তার জানান, আমার স্বামীকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাসানোর জন্য আমার ঘরের জানালার নীচের মাটির পিরা কেটে কে বা কাহারা অস্রটি রেখে থানায় খবর দেয়। রাত অনুমান ২টার দিকে থানা পুলিশ এসে আমার স্বামীকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় মৌলভির চর বা ঘাইসচার চর থেকে ফকরা ডাকাতের নির্দেশনায় স্থানীয় মেম্বার জমির, মতিন মেম্বার, মেম্বার খায়ের, সুমন বেপারী, চৌকিদার কামরু সাজানো এ নাটক মঞ্চস্ত করে। এ ঘটনায় জন্য তারা দায়ী। ইতিপূর্বে তারা আরো একবার ঘরে অস্র রেখে আমার স্বামীকে এভাবে সাজানো নাটক করে জেল খাটায়। আমি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তপূর্বক সঠিক ঘটনা উদঘাটনের দাবী জানাই।

স্থানীয় আবুল হোসেনের ছেলে আরিফ, ছিডু বেপারী, আইউব নবী সহ অনেকে জানান, চরের বর্তমান গডফাদার ডাকাত ফকরা এভাবে তার বাহিনী দিয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইউব নবী, ইউসুফ, নজিরের ছেলে ফিরোজ, আবদুল্যাহ ধনীর ছেলে মুরাদ, আবদুর রশীদের ছেলে হারুন, হোসেনের ছেলে শেখ ফরিদকে রাতের আঁধারে ধরে নিয়ে অস্র দিয়ে পুলিশে দেয়। এছাড়া এ চক্রটি ছাত্রলীগ নেতা নজরুলকে অপহরণ করে পরে নির্মম ভাবে হত্যা করে। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকা স্বত্ত্বেও তারা রয়েছে ধরা ছোয়ার বাইরে। ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। হত্যা, অপহরণ, গুমের মামলা থাকায় গত বছর ভোটে জিতেও শপথ নিতে পারেনি জমির যা এ বছর সম্ভব হয়েছে।

বিশ^স্ত সূত্রে জানা যায়, ইসমাইল মাঝির ছেলে ডাকাত ফকরা চরাঞ্চলের মূর্তিমান আতংক। সে ডাকাতের বিশাল বাহিনী তৈরি করে চরাঞ্চলে তৈরি করেছে ত্রাসের রাজত্ব। তার বাহিনীতে সেকেন্ড ইন কমান্ড হিসেবে রয়েছে মাইন্না চোরার ছেলে বাচেত। বাহিনীতে বেচুর ছেলে কাদির, আনিছুল হকের ছেলে মেহেরাজ প্রকাশ্যে কালির ছেলে, আবু তাহেরের ছেলে আরজু ডাকাত, কাইউমের ছেলে শাহারাজ, কাইউমের ছেলে জাকির ডাকাত সহ শতাধীক ডাকাতের বিশাল বাহিনী।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা ইব্রাহিমকে দেশীয় অস্র সহ আটক করি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রায়পুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট পরিচালনা

নান্দাইলে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কমলনগরে চেক জালিয়াতির মামলায় ইউএনও’র ড্রাইভার কারাগারে

কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পায়নি পরিবার

রামগতিতে কেন্দ্রীয় নেতা তাসবীরুল হক অনু’র শীতার্তদের মাঝে কম্বল উপহার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ভাইসহ বোনের মৃত্যু

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

পাকুন্দিয়ায় ছড়িয়ে গেছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা; হলুদ ফুলে স্বপ্ন বুনছে কৃষক

রায়পুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন আবারো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ