২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:০৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে স্বপ্নের ঘরে উঠল ভূমিহীন পরিবার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৬, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “ অর্ন্তভূক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল ” শ্লোগানে সারাদেশে গৃহহীন ও ভমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের ৩২৯০৪ জন গৃহহীন ও ভূমিহীন পাচ্ছে একটি সেমিপাকা রঙিন টিনের ঘর আর ২শতক জমি।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেয়া সেমিপাকা রঙিন টিনের ঘরের চাবি ও ২ শতক জমির মালিকানা স্বত্ত্বের খতিয়ান হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসানাত খাঁন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, চর পোড়াগাছা ইউনিয়ন, চর গাজী ইউনিয়ন, চর রমিজ উিিনয়নের বাছাই করা ৯৩ জন সহ ৩য় পর্যায়ের ৩৯০ জন ও ১ম পর্যায়ের ৫৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে জমির মালিকানা খতিয়ান ও ঘরের চাবি তুলে দেয়া হয়।

ঘর ও জমি পেয়ে যারপরনাই খুশী এসব গৃহহীন ও ভূমিহীনরা জানায়, তারা এতদিন ছিল অসহায় অন্যের মুখাপেক্ষী আজ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর ও জমি পেয়ে তারা পেল ঠিকানা, এখন তারা নতুন জীবনের স্বপ্ন দেখে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আ স ম রব সব সময় মানুষের কল্যাণে কাজ কাজ করেছেন; তানিয়া রব

পাকুন্দিয়া সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবিশদের কর্মবিরতি

রামগতিতে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

নান্দাইলে বেগম রোকেয়া দিবস পালিত ৫ জয়িতাকে পদক প্রদান

রামগতির পোড়াগাছা ইউনিয়নে কাঁচা রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শিবলী নোমান

রামগতিতে জেলা পরিষদ সদস্য পদে ভিপি হেলাল বিজয়ী

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা

এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা