1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির বয়ারচর থেকে তিন ডাকাত আটক অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২০, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর গাজী ইউনিয়নের বয়ারচর থেকে তিন ডাকাত আটক ও ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন বিসিজি হাতিয়া স্টেশন।

কোষ্টগার্ড অফিসসূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে রামগতির চর গাজী ইউনিয়নের বয়ারচর টাংকির খাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার তেলি আবদুর রবের ঘর থেকে সবুজ, মিরাজ ও মোস্তফা নামের তিন ডাকাত আটক ও ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুটি ধারালো রামদা উদ্ধার করে কোষ্টগার্ড।

স্থানীয় কবির সহ অনেকে জানায়, দ্বীর্ঘদিন থেকে রামগতির চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকায় এবং মেঘনা নদীতে দস্যুতা করে আসছে কুখ্যাত ডাকাত সর্দার আওয়ামী লীগ নেতা তেলি আবদুর রব। তার গডফাদার চর গাজী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু সহ তারা চালাচ্ছে নদী ও সমতলে বে-পরোয়া কমিশন বাণিজ্য ও রামরাজত্ব। কোষ্টগার্ড ডাকাত আটক ও অস্ত্র উদ্ধার করলেও আন্ত:জেলা ডাকাত সর্দার তেলি আবদুর রব পালিয়ে যেতে সক্ষম হয়। মেঘনা নদীতে জেলেদের নিরাপত্তা ও বিভিন্ন ধরনের চাঁদাবাজি মুক্ত করতে ডাকাত সর্দার তেলি আবদুর রব ও তার গডফাদারদের আইনের আওতায় আনা জরুরী।

এবিষয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোন বিসিজি হাতিয়া স্টেশনের সিসি জানান, দ্বীর্ঘদিন থেকে এ এলকায় বিভিন্ন ধরনের দস্যুতা ও চাঁদাবাজি করার খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে ৩ ডাকাত ও ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুটি ধারালো রামদা উদ্ধার করেছি। চাঁদাবাজি ও দস্যুতা দমনে অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

কমলনগরের গ্রীষ্মকালীন তরমুজ চাষ, লক্ষমাত্রা অর্জনে ব্যাপক প্রস্তুতি

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সৃজনশীল উদ্ভাবন স্বপ্নযাত্রা ও হেলথ কার্ড

কুলিয়ারচরে জমি ও গৃহ হস্তান্তরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, স্বাস্থ্য কর্মকর্তাসহ খাদ্য সরবরাহকারীকে শোকজ

কটিয়াদীতে ৩৩তম লক্ষটাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফানাইল খেলা অনুষ্ঠিত

কটিয়াদীতে ৩৩তম লক্ষটাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফানাইল খেলা অনুষ্ঠিত

রামগতিতে যুবদলের বিক্ষোভ মিছিল

রামগতিতে যুবদলের বিক্ষোভ মিছিল

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ