২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৯, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা নামের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী।

স্থানীয় বখাটেদের অত্যাচারে টিকতে না পেরে অবশেষে মেয়েকে বিয়ের পিঁড়িতে বসাতে চলছিল প্রতিবন্ধী পিতা। মেয়েটির সাহসিকতায় রক্ষা পেল বাল্য বিয়ে থেকে। মেয়েটির অমতে জোরপূর্বক বিয়ে দিতে যাচ্ছিলেন পিতা। মেয়েটি সাহস করে বিয়ের আসর থেকে পালিয়ে স্কুলে এসে উপস্থিত হয়ে সেখান থেকে উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের মোবাইল ফোনে কল করে তার পড়ালেখা চালিয়ে যাওয়ার আকুতি জানায় এবং সে বাল্য বিয়েতে রাজি নয় বলেও জানায়।

তাৎক্ষনিক উপজেলা চেয়ারম্যান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের মাধ্যমে মেযেটিকে উদ্ধার করেন।

রোববার (৯ জানুয়ারী) সকালে মেয়েটিকে উদ্ধার করে তার কার্যালয়ে নিয়ে আসেন।

ফাহিমা বিবিরহাট আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী এবং চর রমিজ এলাকার সাইফুল্যার মেয়ে।

প্রধান শিক্ষক মানছুর আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন আজ থেকে মেয়েটির লেখাপড়ার সকল দায়-দায়িত্ব আমার।

রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন বখাটেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার

কমলনগরে শস্যদানা দিয়ে মানচিত্র

কমলনগরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

রামগতিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

রামগতি থেকে অহিংস গণঅভ্যুত্থানে ঢাকা যাওয়ার পথে আটক-২২

ইটনায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন

সেতুর কাজ ফেলে ঠিকাদার উধাও; চরম দুর্ভোগে হাজারো যাত্রী

রামগতির চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তাড়াইলে কৃষ্ণচূড়া নামে ভ্রাম্যমান পর্যটক কেন্দ্রের উদ্বোধন