২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০০ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরের রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১০, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরের রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে দুই মাসব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে উপজেলা প্রশাসন, রায়পুরের উদ্যোগে এবং ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় রায়পুর সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া, সহযোগী অধ্যাপক সৈয়দ মো. আরশাদ আলী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুস সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ্রজিত রায়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। দুই মাসব্যাপী এ কোর্সে অংশগ্রহণকারীদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে সক্ষম হন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল দক্ষতা অর্জন তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পারলে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। এর মাধ্যমে বেকারত্ব হ্রাসের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশল, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা, কনটেন্ট প্রচার ও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।

এছাড়া বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিগগিরই আরও একটি বিনামূল্যের প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণ, দক্ষতা অর্জন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

মিঠামইনে হাঁস বিক্রয়ের কথা বলে ডাকাতি, গ্রেপ্তার ৩

বিশিষ্টজনদের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার

রামগতিতে বেড়েছে গরু চোর ও ডাকাতের উপদ্রব

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতি-কমলনগরবাসী সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মন্ত্রী হিসেবে দেখতে চায় 

রামগতির মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

কমলনগরে জেএসডি নেতার পরিবারকে আর্থিক সহায়তা

এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা

সাপ্তাহিক বাংলার বিবেকের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত