২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৩৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১১:২০ অপরাহ্ণ

শফিউল আজম চৌধুরী (জুয়েল), রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের রোকনপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্র পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। শুরুতে ৭০ লাখ টাকা ব্যয়ে রোকনপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন এমপি নয়ন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মো. তাফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব (অব.) বীরমুক্তিযোদ্ধা কায়কোবাদ।

এসময় উপস্থিত ছিলেন বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।

প্রধান অতিথি এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন শিক্ষার্থীদের আহবান জানিয়ে বলেন, বর্তমান পরিবর্তনশীল উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। এছাড়াও বর্তমান সময়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে আসার জন্যও শিক্ষক-শিক্ষার্থীদের আহবান করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের সকল উন্নয়ন ও সমস্যা সমাধানে আমি আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে: কমলনগরে তানিয়া রব

ডেঙ্গু নির্মূলে কিশোরগঞ্জ পৌরসভার মসক নিধন অভিযান শুরু 

রামগতিতে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা মারুফ নিহত

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

কমলনগরের (ওমান প্রবাসী) তাজাম্মাল হোসেন সবুজের ওমানে মৃত্যু

অষ্টগ্রামে ‘জার্নার অব কান্ট্রি’ নামে নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন

রামগতিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা !

কিশোরগঞ্জের করিমগঞ্জে পুলিশের “ ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত