২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:০৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৪, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে মেহেরপুর শহরের ক্লিনিক পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মামুন নামে এক ব্যক্তির বাসায় আত্মগোপনে ছিলেন এবং বিপুল অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন সাবেক এই সাংসদ সদস্য।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানিয়েছেন, আফজাল হোসেনের বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই গত ৪ আগস্টের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছিল।

আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবার সংসদ সদস্য ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে সংসদ সদস্য থাকাকালীন সময়ে স্থানীয় রাজনীতিতে তার প্রভাব বিস্তারের ফলে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। তার বিরুদ্ধে খাল, বিল ও নদী দখল এবং প্রতিপক্ষের ওপর দমন-পীড়নের অভিযোগও রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জাতীয় সংসদের হুইপ হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান

রামগতির গজারিয়ার লাইটার জাহাজ ডুবি

রামগতি পৌরসভা মেয়র পদ প্রার্থী ডা. মো. জামাল উদ্দিনের গণসংযোগ

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডক্লাবের শুভ উদ্বোধন

সুবর্ণচরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

রামগতিতে প্রধান শিক্ষকদের গ্রুপিং আর সহকারীদের দাপটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে জামায়াতের কর্মী সমাবেশ

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ