৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৫৮ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ছেলে-মেয়েরা কম্পিউটার ব্যবহার করতে করতে নষ্ট করবে, অব্যবহৃত রাখা যাবে না—প্রতিমন্ত্রী পলক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৩০, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ (কুলিয়ারচর) প্রতিনিধি: ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা আইসিটি ক্লাস করবে কম্পিউটার ল্যাবে, ছেলে-মেয়েরা কম্পিউটার ব্যবহার করতে করতে নষ্ট করবে, অব্যবহৃত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আইসিটি বিভাগ কর্তৃক “শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প” পরিদর্শণ করার সময় এমন মন্তব্য করেছেন তিনি।

পরিদর্শণে ল্যাবে ইংরেজি মাল্টিমিডিয়া ক্লাস করতে দেখে জুনাইদ আহমেদ পলক বলেন, ল্যাবে ইংরেজি মাল্টিমিডিয়া ক্লাস করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতোগুলো টাকা দিছে, এতো অত্যাধুনিক কম্পিউটার দিছে, ল্যাবে শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টটি হাতে কলমে শেখাতে হবে।

তিনি আরও বলেন, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রাম, ফাংশন শেখাতে হবে।

এর আগে তিনি ছয়সূতী ইউনিয়ন পরিষদের আইসিটি বিভাগ কর্তৃক ইনেফো সরকার-৩ প্রকল্প ও এর পরে রামদী ইউনিয়ন পরিষদের আইসিটি বিভাগ কর্তৃক কানেক্টেড বাংলাদেশ প্রকল্প পরিদর্শণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কিশোরগঞ্জ গোলাম মোস্তফা, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী, কিশোরগঞ্জ জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মো. জাহিদুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রমুখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে যৌতুক না পেয়ে স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি, স্বামী আটক

সুবর্ণচরে চাকুরী বহালের দাবিতে মানববন্ধন

রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

রামগতিতে পৌর নাগরিকদের মাঝে নারী নেত্রী ঝুমর ঈদ উপহার

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কমলনগর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান

৩১ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী হবে: বিএনপি নেতা কাকন

কুলিয়ারচরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা প্রদান

রামগতিতে মুন হসপিটাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

পত্নীতলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৮১টি পরিবার