২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

অষ্টগ্রামে আমনের সবুজ পাতায় স্বপ্ন বুনছে হাওরের কৃষক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৩১, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

আলী রহমান, অষ্টগ্রাম (কিশোরগন্জ) প্রতিনিধি: কিশোরগন্জের ভাঠীর রাণীখ্যাত হাওর উপজেলা অষ্টগ্রামে রোপা আমনের সবুজ পাতায় স্বপ্ন বুনছে কৃষকেরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওরে এখন চারদিকে সবুজের সমারোহ, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ।

সকালে সোনালী রোদে ধানের পাতায় শিশিরের ফোটায় আলোর ঝলকানি কৃষকের মনে দোলা দিয়ে যায়, দিবাস্বপ্নে বিভোর হয়ে কৃষক তাকিয়ে থাকে জমির দিকে।

মাঠের পর মাঠ যেন সবুজের আলপনায় একেঁ দিচ্ছে কৃষকের আগামীর সোনালী স্বপ্ন। আর কিছুদিনের মধ্যে সোনালী ধানের শীষে ঝলমল করবে ফসলের মাঠ, পাকা ধানে ভরে উঠবে কৃষকের গোলা। আশা করা যাচ্ছে, এবার আমনের বাম্পার ফলন গতবারের সব রেকর্ড ভেঙ্গে দিবে।

উপজেলা কৃষি আফিস সূত্রে জানা যায় এবার উপজেলার ৬টি ইউনিয়নে আমন ধান রোপনের অর্জিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬০০ শত হেক্টর জমিতে। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা পূর্ব অষ্টগ্রাম, সদর, আবদুল্লাহপুর, কলমা, বাঙ্গালপাড়া ইউনিয়নের গ্রামগুলোতে আমন ধানের মাঠ সবুজে চেয়ে গেছে। প্রয়োজনীয় বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষতিকর পোকা ফসলের তেমন ক্ষতি করতে পারেনি। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবছর তারা ব্রি-৪৯, ব্রি-৭৫, ব্রি-৮৭, ব্রি-৯৩, বি আর ২২,বীনা-৭, বীনা-১৭ জাতের ধান রোপণ করেছেন। আমন মৌসুমের শুরুতে সেচের পানি কিনতে হয়নি বলে তাদের খরচও কম হয়েছে, এতে করে তারা আর্থিকভাবে লাভবান হবে।সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারলে তাদের খাদ্যের চাহিদাও পূরণ হবে।

পূর্ব অষ্টগ্রামের প্রান্তিক কৃষক ইয়াছিন খান বলেন,এবছর আমি ২ বিঘা জমিতে আমন ধানচাষ করেছি। এমন সুন্দর ধানের চারা দেখে মন ভরে গেছে, একই গ্রামের আরেক কৃষক মাগন মিয়া বলেন, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের লোকদের পরামর্শ নিয়ে আমরা উপকৃত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অভিজিত সরকার বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং তেমন প্রাকৃতিক দুযোগ না ঘটায় এবছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগাম সতর্কতা হিসেবে বাদামী গাছ ফড়িং আক্রমন ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে রেললাইনে গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ, স্বামী পলাতক

রামগতিতে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

রামগতিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সাংস্কৃতিক সন্ধ্যা

রামগতিতে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

পাকুন্দিয়ায় চার কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস

হাওর উন্নয়নের আরেক নাম দৃষ্টিনন্দিত অল অয়েদার সড়ক

মহানগরীতে চোরাই অটোরিক্সা-সহ দুলাল চোর গ্রেফতার

লক্ষ্মীপুর-৪ মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান

কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের ওপর হামলা